রাজনীতি

মানুষ আপনাদের রেহাই দেবে না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু হলে সরকারকে দেশের মানুষ রেহাই দেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'আপনারা মিথ্যাচার করছেন। যে আইনের কথা বলেন, সেই আইনেই এই সুযোগ আছে। দায় নিতে হবে সরকারের, শেখ হাসিনার সরকারের। যদি খালেদা জিয়ার কোনও ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদের রেহাই দেবে না।'

মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম জানান, খালেদা জিয়ার সোমবার (২৯ নভেম্বর) রাতে চতুর্থবারের মতো রক্তক্ষরণ হয়েছে।

তিনি বলেন, 'বাংলাদেশের এমন কোনও মানুষ নাই যে চায় না, খালেদা জিয়ার বাইরে চিকিৎসা হোক। মায়েরা রোজা রাখছেন, গৃহবধূরা রোজা রাখছেন, মানত করছেন যে, আল্লাহ খালেদা জিয়াকে হায়াত বাড়িয়ে দাও। এই কোটি কোটি মানুষের ফরিয়াদ নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। তিনি আবারও খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের ফিরিয়ে আনবেন।'

বিএনপি মহাসচিব বলেন, 'খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করছেন। এখনও তিনি সংগ্রাম করছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখনও সংগ্রাম করছেন তিনি। এক দিনের জন্যও তিনি অবসর নেননি, একদিনের জন্যও তিনি বিশ্রাম নেননি।'

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, 'কী দুর্ভাগ্য আমাদের, কী জাতি আমাদের। জোর করে ক্ষমতা দখল করে আছে। সরকারের একজন মন্ত্রী কালকে বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা নাকি বিএনপি যা বলতে বলেছে, তারা তাই বলেছেন। ধিক্কার দেই এই মন্ত্রীকে। যে কিনা নামি দামি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের বিদ্রুপ করেছেন।'

স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'এক হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে। দেখেন, শুরু হয়েছে পতন। অর্ধেকের বেশি ইউপিতে তারা হেরে গেছে। এই পতন শুরু হয়েছে।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর, আহমেদ আযম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা