রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় সরকার বাধা দেবে না

নিজস্ব প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, একজন সাজাপ্রাপ্তকে আইনের মাধ্যমে যে সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন, খালেদা জিয়াকে তা দেওয়া হয়েছে। তবে তার চিকিৎসায় বিএনপি যদি বিদেশ থেকে বড় বড় ডাক্তার আনতে চায়, আনতে পারে। সে ক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না।

শনিবার (২০ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

সভায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে পৌর মেয়র তাকজিল খলিজা কাজল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন, সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূইয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

আনিসুল হক আরও বলেন, প্রধানমন্ত্রীর মানবিকতার দৃষ্টান্ত হিসেবে আইনে যা করা সম্ভব খালেদা জিয়ার জন্য তা করা হয়েছে। ভুলে গেলে চলবে না দেশের আদালত দ্বারা তিনি সাজাপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইন দ্বারা যে সুবিধা দেওয়া দরকার তা দেওয়া হয়েছে। বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।

আইনমন্ত্রী বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকেও হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর প্রয়াস ও চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুরকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা