ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
রাজনীতি

বিদ্রোহীরা পরবর্তীতে নমিনেশন পাবেন না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী হওয়া প্রার্থীদের পরবর্তীতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভবিষ্যতে কোথাও যদি দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহীদের নাম পাঠায় বা সহযোগিতা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনও জেলা, উপজেলা এমনকি জনপ্রতিনিধিও কোনও বিদ্রোহীর পক্ষে কাজ করে, ইন্ধন দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শেষে শুক্রবার (১৯ নভেম্বর) রাতে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

সহযোগী সংগঠনগুলোর সম্মেলন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, বৈঠিকে সহযোগী সংগঠনের বিষয়ে কোনো আলাপ হয়নি। আমাদের দলের কিছু ইউনিটের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনেরমেয়রকে দলথেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি সাংবাদিকদের জানান, শুধু গাজীপুর মহানগর সাধারণ সম্পাদক পদ থেকেই নয়, দলের সাধারণ সদস্য পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। মেয়র জাহাঙ্গীর আলমের বিষয়ে দলীয় ফোরামে সকলের মতামত চান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় সবাই জাহাঙ্গীরকে বহিস্কারের পক্ষে মতদেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা