রাজনীতি

ওবায়দুল কাদেরকে স্বাগত জানালেন নুর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের স্থানীয় অনুসারীদের হামলার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিন্দা জানানোয় স্বাগত জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘তিনি যদি নিন্দা জানিয়েই থাকেন তাহলে হামলাকারীদের বিচারের ব্যবস্থা করুক।’

শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন নুরুল হক নুর।

গত ১৭ নভেম্বর টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার মুখে পড়েন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী।

বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নুর বলেন, ‘আমরা সংঘাত সহিংসতার রাজনীতি চাই না। প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতি চাই না। আমরা সম্প্রীতি-সহনশীলতার রাজনীতি চাই। কিন্তু আপনাদের কথায় ও কাজে তো মিল থাকে না। ইতিহাস তা-ই বলে।’

নুরুল হক বলেন, ‘সরকারের দেওয়া ইস্যুতে আমাদের ব্যস্ত থাকলে চলবে না। আমাদের ছুড়ে দেওয়া ইস্যুতে সরকারকে কথা বলাতে হবে। দ্রব্যমূল্য যদি কমাতে না পারে তাহলে তাদের পতনের জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে।’

সমাবেশে পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলার দায় এড়িয়ে যেতে পারবেন না। হামলার সঠিক বিচার না হলে ধরে নেবো তার নির্দেশে আক্রমণগুলো হচ্ছে।’

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা