সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
রাজনীতি

রেজা-নূরের ওপর হামলা দুঃখজনক

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টাঙ্গাইলে মওলানা ভাসানীর সমাধিস্থলে নবগঠিত দল বাংলাদেশ গণঅধিকার পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক ও নিন্দনীয়।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) তার সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিফিংকালে এসব বলেন তিনি। এ হামলার ব্যাপারে তদন্ত চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং হামলাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সেতুমন্ত্রী।

‘সরকার নাকি গণতন্ত্রকে বিলীন করে ফেলছে’ বিএনপি নেতাদের মন্তব্যের বিষয়ে বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের বিকাশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দল হিসেবে আপনারা কী ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন?

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের নামে যারা নির্বাচনবিমুখ, যারা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়, যারা ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন করে এবং সোয়া এক কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে, তারাই আবার গণতন্ত্রের কথা বলে।

তিনি আরও বলেন, বিএনপি নিশ্চিত হয়েছে জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না, সেজন্য তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেন আপনি সংসদে গেলেন না? জনমতকে অসম্মান কে দেখাল, সরকার না আপনারা।

সেতুমন্ত্রী বলেন, সাম্প্রতিককালে প্রতিটি অঘটনের সঙ্গে বিএনপি এবং তার সাম্প্রদায়িক দোসরেরা জড়িত। বিএনপি উসকানি দিয়ে নানা ঘটনা ঘটিয়ে সরকারের ওপর দায় চাপাতে চায়। বিএনপিই শীর্ষ পর্যায় থেকে হত্যা ও সন্ত্রাসের মদদ দেয়, আওয়ামী লীগ নয়। তাদের এ অস্থিরতা ক্ষমতা ফিরে পাওয়ার অস্থিরতা। এ অস্থিরতার কারণে বিএনপি ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিদ্রোহ করছেন এবং বিদ্রোহীদের মদত দিচ্ছেন তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বলেন, আগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বিষয়েও আলোচনা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা