রাজনীতি

‘গাড়ি বন্ধ এটা পরিবহন ধর্মঘট নয়’

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: গাড়ি বন্ধকে ধর্মঘট বলে মানছেন না বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনাটি পরিবহন ধর্মঘট নয়। কারা এই পরিবহন ধর্মঘট ডেকেছে আমার জানা নেই।

সাবেক নৌ-পরিবহন মন্ত্রী বলেন, মালিক কিংবা শ্রমিকদের কোনও সংগঠন ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। কাজেই এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রেখেছেন। তবে এটি আনুষ্ঠানিক কোনও ধর্মঘট নয়।

শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবির ব্যাপারে আশ্বস্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক উসমান আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব হোসেন মেহেদী ও সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা