ছবি: সংগৃহীত
রাজনীতি

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনগত প্রধান বিরোধী দল ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাজধানীর বারিধারা প্রেসিডেন্ট পার্কে জাতীয় পার্টির সাবেক এমপি ও ‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার মুখপাত্র’ জাফর ইকবাল সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে বিদিশা জানান, শিগগিরই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করবে নতুন জাতীয় পার্টি।

বিদিশা সিদ্দিক বলেন, ‘আমি, কাজী মামুনুর রশিদ ও এরিক সিএমএইচে ম্যাডাম রওশন এরশাদকে দেখতে গিয়েছিলাম। তিনি খুবই অসুস্থ। কথা বলতে পারেন না। তার নাকে-মুখে পাইপ লাগানো। এরিক যখন বড় মা বলে ডাকল তখন তিনি গোঙরানি দিয়েছেন। চোখ থেকে পানি পড়েছে। এ সময় আমি ম্যাডামকে কথা দিয়ে এসেছি, হুসেইন মুহম্মদ এরশাদ যেভাবে জাতীয় পার্টিকে ভালবাসতেন সেভাবেই আমি জাপাকে ভালোবেসে যাব। আমি ম্যাডামকে কথা দিয়ে এসেছি, সারাদেশে জাতীয় পার্টি পুনর্গঠনে কাজ করব। দলটির নেতাকর্মীদের আবার জাগ্রত করব।’

তিনি আরও বলেন, ‘দেশ গড়ার লক্ষ্যে আমি শক্তিশালী একটি ফ্লাটফরম তৈরি করব। ম্যাডামকে আরও কথা দিয়ে এসেছি, আপানার সন্তানদের আমি দেখে শুনে রাখব। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ম্যাডাম দলের চেয়ারম্যানই থাকবেন। তিনি সুস্থ হয়ে ফিরে এলে জাপার দায়িত্ব তিনিই পালন করবেন।’

বিদিশা আরও বলেন, ‘দেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার সপক্ষের দলগুলোকে নিয়ে আমি একটি শক্তিশালী গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। সেই লক্ষ্যে ছোট-বড় সব বিরোধী দলকে আমি ডাক দিতে চাই।’

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক এরশাদ। পরে সাদ এরশাদ নিজেকে এই অংশ থেকে সরিয়ে নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিবন্ধন

দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে আন্তর্জাতিক ম...

বৃদ্ধি পাচ্ছে পানি, তলিয়ে যাচ্ছে গোমতী নদীর চর

কয়েক দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা