বিনোদন

আরও এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতের কলকাতায় ১২ দিনের মধ্যে তিন সদস্য পল্লবী, বিদিশা ও মঞ্জুষার রহস্যজনক মৃত্যুর ঘটনার পর তালিকায় আরও এক মডেল যোগ হওয়ায় শোরগোল শুরু হয়েছে। সরস্বতী দাস নামের এক মডেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে চার জনের দেহই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, আটক ২৫

রবিবার (২৯ মে) উদ্ধার হয় ওই মডেলের ঝুলন্ত দেহ। এর আগে শনিবার রাতেই ঘটনাটি ঘটেছে কসবা এলাকায়। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কী ভাবে এবং কেন ওই ঘটনাটি ঘটল খতিয়ে দেখছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের সূত্রের খবরে জানা গেছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। ফলত ঠিক কী ঘটেছিল তা এখনও পরিষ্কার নয়। কসবায় সরস্বতীর মামাবাড়ি ছিল বলে খবর। সেখানেই তিনি থাকতেন। গত রাতে বাড়িতে দিদিমার সঙ্গে তিনি একা ছিলেন। সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন খবর দেয় থানায়। কসবা থানার তরফ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন: গাঁজা সেবনের কথা স্বীকার করলেন আরিয়ান!

তবে জানা গেছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। বেশ কয়েকদিন ধরে সম্পর্কে টানাপোড়েন চলছিল।

অন্যদিকে, পরিবারের দাবি, সেই কারণেই অবসাদে ভুগছিলেন সরস্বতী। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ এই মুহূর্তে সরস্বতীর ফোনের প্যাটার্ন ব্রেক করার চেষ্টা চালাচ্ছে। ফোন খোলা গেলে তদন্তে অনেকটাই সাহায্য হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া

জানা যায়, মডেল হিসেবে সদ্য কাজ করতে আরম্ভ করেছিল সরস্বতী। পেশাদার মডেল হওয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে। সেই কারণেই নানা ফটোশ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করতেন তিনি।

অন্যদিকে, টেলি অভিনেত্রী পল্লবীর সঙ্গে বন্ধুত্ব ছিল মঞ্জুষার। সেই কথা জানিয়েছেন মডেলের মা। এদিকে ‌‘মন মানে না’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুতে গভীর প্রভাব ছিল বিদিশার মনেও। সেই কথা স্বীকার করেছেন মৃতার পুরুষ বন্ধু অনুভব বেরা। এই মৃত্যুগুলির ক্ষেত্রে ‘কপিক্যাট সুইসাইড’-এর প্রবণতা কাজ করে থাকতে পারে বলে মনে করছেন মনোবিদরা। তবে সরস্বতী আদৌ ওই তিন জনকে চিনতেন কিনা তা পরিষ্কার নয়।

আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান

প্রসঙ্গত, গত ১৫ মে গরফার ফ্ল্যাট থেকে পল্লবীর দেহ উদ্ধার হয়। এর ঠিক ১০ দিন পর অর্থাৎ ২৫ মে নাগেরবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিদিশার ঝুলন্ত দেহ। গত শুক্রবার চাঞ্চল্য আরও বেড়ে যায়। কারণ, পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় বিদিশা এবং পল্লবীর ভালো বন্ধু মঞ্জুষার দেহ। সবকটি মৃত্যুকেই প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করেছে পুলিশ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

৫০–৬০ ডলারে স্মার্টফোন, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সরকারি উদ্যোগ

দেশের বিপুলসংখ্যক ফিচার ফোন ব্যবহারকারীকে ডেটা নেটওয়ার্কের আওতায় আনতে কম দামে...

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

বকেয়া বেতন ও অন্যান্য ন্যায্য দাবি আদায়ের দাবিতে চট্টগ্রাম নগরের আতুরের ডিপো...

আইসিসির প্রেসিডেন্ট সহ দুই কর্মকর্তার ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে ও আদালটির কর্মকর্...

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজা সিটির একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘ...

ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে ঢাকাকে ৮ জোনে ভাগ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা