ছবি: সংগৃহীত
রাজনীতি

আ. লীগ নেতা আবু নছর মারা গেছেন

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ আবু নছর মারা গেছেন।

শনিবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে নগরের মেন্দিবাগে নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান আবু নছরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতা গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে, সুস্থ হলেও ডায়াবেটিস ও উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সৈয়দ আবু নছর সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিলেট জেলা জজ কোর্টের সরকারি কৌঁসুলির (পিপি) দায়িত্ব পালন করেন।
বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আবু নছর ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পৃথক শোকবার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা