আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত
রাজনীতি
ফখরুলকে কাদের

আপনিই বলুন ইকবাল কোথায় ছিলো 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবকে মির্জা ফখরুল ইসলামকে প্রশ্ন করে বলেছেন, গ্রেফতারকৃত ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় যে তাঁর কাছে অধিকতর তথ্য রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কাদের বলেন, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিলো?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেনের গ্রেফতারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেফতার হওয়া যুবক এতদিন কোথায় ছিলো? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আসলে যে কোন অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব।

তিনি বলেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাস আক্রান্ত বিএনপি।

অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা, এমনটা মনে করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।

বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, এখন সরকারের উপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে আপনাদেরকে ভোট না দেওয়ার কথিত অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন চালিয়েছিলেন কেন? কেন ঘরবাড়ি পুড়িয়েছিলেন, সম্পদ লুট করেছিলেন?

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে আরো জানতে চান, নারীরা কেন নির্যাতনের শিকার হয়েছিলো?

সরকারের মদদ ছাড়া নাকি সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছেন? তিনি আশা প্রকাশ করে বলেন, বিএনপি নেতারা এসব বিষয়ে স্পষ্ট করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, গাজীপুরের মেয়র ও গাজীপুর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অন্যান্য আরো কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উপস্থাপনীয় অভিযোগ আগামী ১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে।

ওবায়দুল কাদের বলেন, সভায় রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ এবং শৃঙ্খলাবিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে প্রদত্ত শোকজ নোটিশের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা