রাজনীতি

সরকার নিত্যপণ্যের দাম কমাতে ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক: রকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ কী খাবে তার দিকে সরকারের কোনও খেয়াল নেই। তারা (আওয়ামী লীগ) খেতে পারলেই হলো; আওয়ামী লীগ খাবে, পেট মোটা করবে, শরীর মোটা করবে আর দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে বিদেশে বাড়িঘর তৈরি করবে।

শনিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকার সাধারণ মানুষের খাওয়া-পরাসহ সহজভাবে বসবাসের ব্যবস্থা করতে পারেনি। সরকার চাল, ডাল, তেল ও লবণের দাম কমাতে পারেনি। (নির্বাচনের আগে) কথা দিয়েছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে, আর এখন চাল ৭০ টাকা (কেজি)। এক সপ্তাহের মধ্যে সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। চিনি, লবণ, ডাল, সবজিরও দাম বেড়েছে।

সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা বলেন, তারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতেও ব্যর্থ হয়েছে। আজকে পুলিশ দিয়ে পূজামণ্ডপে কোনোরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয় না। সরকারের মদতেই আজকে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হচ্ছে। মানুষের নিত্যপণ্যের সমস্যা থেকে দৃষ্টি ভিন্ন খাতে নিতে এসব করা হচ্ছে। মানুষ এখন ঘুরে দাঁড়িয়েছে। তারা তাদের অধিকার চায়, ভোটের অধিকার চায়, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা