রাজনীতি

ইকবালের ইন্ধন দাতাকে খুঁজে বের করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ইকবাল ভবঘুরে-উন্মাদ। সে রাস্তায় রাস্তায় ঘোরে। তাহলে কারা তাকে ইন্ধন দিল, সেটা খুঁজে বের করতে হবে। সরকারের পৃষ্ঠপোষকতায় এ ঘটনা ঘটেছে। সরকার হয় ব্যর্থতা স্বীকার করবে, আর যদি ব্যর্থতা স্বীকার না করে তাহলে সরকার ইন্ধন দাতাদের একজন।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা চাঁন্দময়ী রক্ষা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি নিতাই রায় চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী গৌতম রায় চৌধুরী, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইকবালের বাড়ি কুমিল্লা। আপনারা কুমিল্লার লোক আবিষ্কার করেন এই ইকবাল কি সেই ইকবাল। যেভাবে ফুটেজ তৈরি করা হয়েছে তা সিনেমার শুটিংয়ের মতো। এটা ন্যাচারাল না। সে হাঁটতেছে রাস্তা দিয়ে, এটা সেটা। একটা উম্মাদ, নেশাখোর কী করতে পারে?

তিনি আরও বলেন, এই ইকবাল কোরআন শরিফ চিনল কীভাবে? কোরআন শরিফ অন্য কোনো জায়গায় না রেখে ওই জায়গায়ই কেন রাখল? তার মাথার মধ্যে এই বুদ্ধি কীভাবে এলো? সেই বুদ্ধিদাতাকে খুঁজে বের করতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নানুয়ার দিঘির পাড়ের ঘটনার পর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। কুমিল্লায় কিছু অপরিচিত যুবক বাড়িঘর, মন্দিরে হামলা লুটপাট করে। অথচ পুলিশ মামলা দিচ্ছে বিএনপি-জামায়াত নেতাদের। জামায়াতকে দিনে দেখা যায় না, রাতেও দেখা যায় না, তারা কীভাবে হামলা-ভাঙচুর করতে পারে। হিন্দু-মুসলমানকে পারস্পরিক মুখোমুখি দাঁড় করাতে এটা সরকারের ষড়যন্ত্র। না হয় ইন্ধনদাতাদের কেন সরকার গ্রেফতার করছে না?

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা