রাজনীতি

ওবায়দুল কাদের বাংলাদেশের গুপী গাইন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সত্যজিৎ রায়ের গুপী গাইনের মতো বর্তমানে বাংলাদেশেও একজন আছেন, যিনি শুধু মিথ্যার গান গেয়ে যান। তিনি হলেন ওবায়দুল কাদের। হঠাৎ করে ওবায়দুল কাদের এমন এমন মিথ্যা কথা বলেন, মনে হয় তিনি বাংলাদেশের বিবেক নির্দেশিত ব্যক্তি। অথচ তিনি যে অকপটে মিথ্যা কথা বলছেন, তা বুঝতে পারেন না।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ ইয়ুথ ফোরা‌ম আয়োজিত এক মানববন্ধ‌নে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে এসব মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের বক্তব্য টেনে রিজভী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা বাড়ি গাড়ি পুড়িয়েছিলেন, মনে আছে? আবার যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল, তা আপনারা সংবিধান থেকে বাদ দিয়ে দিলেন। সেই ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বিএনপি ১৩-১৪ সালে আন্দোলন করেছিল। সে আন্দোলনের প্রতি আপনারা নিষ্ঠুর ব্যবহার করেছেন, এ দেশে আপনারা নতুন একটি শব্দ প্রতিষ্ঠা করেছেন। সেটি হলো গুম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বাংলাদেশে গুম শব্দটি এনেছে আওয়ামী লীগ। কেউ যদি স্বাধীনতার পক্ষে কথা বলে, সত্য কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তবে বর্তমান সরকারের পক্ষ থেকে পুরস্কার হলো গুম। দিনে অথবা রাতে কালো গ্লাসের গাড়িতে করে এসে তুলে নিয়ে যাবে, আর কোনো হদিস পাওয়া যাবে না। গণতান্ত্রিক আন্দোলন নির্মূলে সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকে ব্যবহার করেছে। রাজপথকে রক্তাক্ত করে উপহাস করেছেন, আবার আন্দোলনকে বিলাস বলছেন।

একই দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে কখনো বাংলাদেশ নালিশ পার্টি আবার কখনো ষড়যন্ত্রবাদী দল হিসেবে পরিচিত পাওয়া বিএনপি এখন জাতীয় হতাশাবাদী দলে রূপ নিয়েছে।

তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে, এমন বক্তব্য শুনে মনে হয় তারা এখন নিজেদের ভাবনা ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে ভাবতে শুরু করছে। এসব আষাঢ়ে গল্পের অবতারণা করে তারা আত্মতুষ্টি বোধ করছেন। নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এসব কাল্পনিক ও অন্তঃসারশূন্য বাক্য-চর্চা বিএনপির পুরোনো অভ্যাস।

সান নিউজ/এফএইচপি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা