রাজনীতি

বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বিএনপি বাংলার ইতিহাসের কালো অধ্যায়। দেশকে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র, অসাম্প্রদায়িক বৈষম্য মুক্তির ধাপে নিয়ে যেতে হলে এই শত্রুকে ধ্বংস করতে হবে।

ইতিহাসের ডাস্টবিন বিএনপিকে নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। খালেদা জিয়ার চক্রান্ত এখনো অব্যাহত আছে। কোনো খুনিকে বাংলাদেশের রাজনীতিতে হালাল হতে দেবো না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই দেশ প্রেমে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসীকতায় নিজের অর্থায়নে পদ্মা সেতু, আমাদের গর্ব বলেন ডা. মুরাদ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) জামালপুরের সরিষাবাড়ীর বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার খুনি জিয়াউর রহমানই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেন এবং ধারা অব্যাহত রেখেছেন খালেদা জিয়া। এদের আর সুযোগ দেয়া যাবে না। দেশে রাজনীতি হবে বঙ্গবন্ধুর আদর্শে।

পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিমের অনুষ্ঠানের সঞ্চালনা করেন। প্রধান বক্তা ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক বাবু নারায়ন চন্দ্র পাল রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামস, পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের পানি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র মনির উদ্দিন প্রমুখ।

পরে তিনি সরিষাবাড়ি উপজেলাধীন ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশগ্রহণ করেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা