রাজনীতি

জিয়াকে নিয়ে বিতর্কের কারণ বিএনপি দায়ী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে পাকিস্তান করার বিএনপির যে উদ্দেশ্য তা নিঃশেষ না হওয়া পর্যন্ত ১৫ আগস্ট হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সামরিক শাসনে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে তর্ক-বিতর্ক চলতেই থাকবে বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন আইনমন্ত্রী।

সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, দেশের একজন নাগরিকের বিচার চাওয়ার অধিকার আছে, সংবিধান যদি নাও থাকে, তাহলে সিআরপিসিতেও এটা জনগণের অধিকার।

তিনি বলেন, একটা হত্যাকাণ্ড ও একটা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে সে থানায় গিয়ে একটা এজাহার দায়ের করতে পারে।

সেই অধিকারটুকু হরণ করে নিয়েছিলেন, ২১ বছরে এটাও কারেক্ট করেন নাই। আর আজকে আপনি বিএনপির সংসদ সদস্য হয়ে বলছেন, এই তর্ক বিতর্ক বন্ধ হোক।

এ সময় আইনমন্ত্রী বলেন,তর্ক বিতর্ক কীভাবে বন্ধ হবে? যতক্ষণ পর্যন্ত আপনারা জাতির পিতাকে জাতির পিতা হিসেবে গ্রহণ করবেন না। তবে আপনারা গ্রহণ করেন আর না করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তাতে কিছু যায় আসে না। তার কারণ তিনি সত্যি সত্যি জাতির পিতা। আর বাঙালি জাতি সেটা জানে ও বাঙালি জাতি তা ধরে রাখবেই।


তিনি বলেন, দুঃখের কথা কী বলব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এখন যিনি সম্পাদক (রুহুল কুদ্দুস কাজল), তিনি বিএনপি সমর্থিত একজন ক্যাডার। তিনি উল্লেখ করেছেন, সেদিন কালুরঘাটে যদি খুনি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিত এবং পাকিস্তানি হানাদারের ওপর গুলি না চালাত, স্বাধীনতা তাহলে কোথায় থাকত সেটা তিনি উল্লেখ করেছেন। ইতিহাস নাকি অন্যরকম হতো।

এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করে আনিসুল হক আরও বলেন, যারা এখনও, স্বাধীনতার ৫০ বছর পরে, আমরা যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, যারা এখনও এরকম মিথ্যা কথা বলার ধৃষ্টতা দেখায়, তাদের কোনো পরিবর্তন হয়েছে বলে কী কেউ মনে করবে?

হারুনুর রশীদকে প্রশ্ন রেখে আইনমন্ত্রী বলেন, বিএনপিকে আমার প্রশ্ন, খুনি জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা হতেন, কেউ কী তার হাতটা চেপে ধরেছিল যে বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না? ২৬ সেপ্টেম্বর যে ইনডেমনিটি অর্ডিন্যান্স পাস করা হয়েছিল, এটাকে বাতিল করা যাবে না? এরকম তো কেউ করেনি। তাহলে উনি এই বিচারটা কেন করলেন না?

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা