রাজনীতি
সিলেট-৩ উপনির্বাচন

কেন্দ্রে নেই ভোটারের উপস্থিতি

নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন ঝটলা নেই। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে ভোটগ্রহণের শুরুতে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেলেও বেশিরভাগ কেন্দ্র প্রায় ফাঁকা দেখা গেছে। তবে যেসব ভোট কেন্দ্রে নারী ভোটার বেশি ছিল। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য।

সকালের দিকে দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ও হাজী মোহাম্মদ রাজা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি। তবে বেলা বাড়ার পর হাতেগোনা কিছু ভোটার কেন্দ্রে গিয়ে প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

সাননিউজ/এমএইচ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কেরানীগঞ্জ মৎস্যজীবীলীগ নেতা আটক

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ শাজাহানকে আটক করে থা...

সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের চেষ্টা!

দিনাজপুর পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এ...

বন্যার প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে ঊর্ধ্বগতি, বিপাকে ক্রেতারা

বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে ঝালকাঠিতে সবজির বাজারে...

মুন্সীগঞ্জে স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধে হত্যা, চারজন আটক

মুন্সীগঞ্জে এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বিরোধের জেরে...

কালীগঞ্জে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ৪ মাসের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৫) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা