আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
জাতীয়

কোনো কিছুকে ভয় পাই না

সান নিউজ ডেস্ক: ১৯৭১ সালে আমরা রক্তের বন্যা দেখেছি। তাই আজ কোনো কিছুকে ভয় পাই না। হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে, আমরা মুক্তিযুদ্ধের কথা বলে যাব, দেশকে রক্ষা করে যাব। যা হবার হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন: তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর মিলনায়তনে ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘মোহনগঞ্জ, মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদ’ গ্রন্থের বর্ধিত সংস্করণের মোড়ক উন্মোচন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যা বলেন, তাই করেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমকে হৃদয়ে লালন করে। আর এ জন্যই শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে অসম্ভবকেও সম্ভব করে যাচ্ছে।

আরও পড়ুন: ১৩ কর্মকর্তাকে বদলি

আইনমন্ত্রী বলেন, পদ্মা সেতু করা নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র উপেক্ষা করে আজ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের টাকায় আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এরই লক্ষ্যে আমাদের সরকার দেশের প্রত্যেক ভূমিহীন পরিবারকেই জায়গাসহ একটি করে গৃহ নির্মাণ করে দিচ্ছে।

প্রয়াত ডাক্তার আখলাকুল হোসাইন আহমেদের সন্তান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন উৎসবে আরও বক্তব্য দেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, ডাক্তার আখলাকুল হোসাইন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক সাইফুল হাসান, নেত্রকোণার জেলা প্রশাসক অঞ্জুমান খান মজলিশ, জেলা দায়রা জজ মো. শাহজাহান কবির, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার, নেত্রকোণার পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপকা অপু উকিল, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

বিএনপির সাংগঠনিক সভায় আ. লীগ নেতার শুভেচ্ছা নিয়ে বিতর্ক 

ঝালকাঠির সদর উপজেলার ৫ নম্বর কীর্তিপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় ইউনিয়ন প...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার, ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন 

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের নদীদূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ন...

ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবিতে মানববন্ধন 

ঝালকাঠির নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কারের জন্য মানববন...

অক্সফোর্ডের গবেষণা: বাণিজ্যিক পোলট্রি খামারে বাড়ছে খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে আধুনিক বাণিজ্যিক পোলট্রি খামার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা