ছবি : সংগৃহিত
জাতীয়

সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেই দেশ শুধু বস্তুগত দিক দিয়ে উন্নত হবে তা নয়, যেই দেশ হবে একটি মানবিক দেশ। একটি সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই।

আরও পড়ুন : সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তার স্বপ্নের ঠিকানা হচ্ছে ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ড. হাছান মাহমুদ চট্টগ্রামের ফৌজদারহাট-পোর্ট লিঙ্ক রোডে জেলা প্রশাসন আয়োজিত চট্টগ্রাম ফুল উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জয় করতে সক্ষম হয়েছি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও আমরা বহু দূরে এগিয়ে গেছি।

আরও পড়ুন : তুরস্কে পৌঁছেছে উদ্ধারকারী দল

আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেই দেশ শুধু বস্তুগত দিক দিয়ে উন্নত হবে তা নয়, যেই দেশ হবে একটি মানবিক দেশ। একটি সামাজিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চাই।

ড. হাছান মাহমুদ বলেন, পরিবেশের উন্নয়ন ঘটিয়ে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই, যেই দেশ পৃথিবীকে পথ দেখাবে, মানবিকতায় পথ দেখাবে ও রাষ্ট্রের সব দুর্গত-পীড়িত মানুষের দায়িত্ব নেবে।

তেমন একটি রাষ্ট্র আমরা গঠন করতে চাই। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের পথ ধরেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবানিশি কাজ করে চলেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন : দালালচক্রে মাদারীপুরে যুবকদের স্বপ্নভঙ্গ

তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের কাজ প্রায় শেষ, প্রকৃতপক্ষে উদ্বোধনের অপেক্ষায়। এটি দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে প্রথম সড়ক টানেল। এত দীর্ঘ টানেল উপমহাদেশের আর কোথাও নেই। সেটি উদ্বোধন হতে যাচ্ছে।

চট্টগ্রামে মেট্রোরেল করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সেটির ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে। উড়ালসড়ক হয়েছে, আরও হচ্ছে। গত ১৪ বছরে এভাবে চট্টগ্রামের অনেক উন্নয়ন সাধন হয়েছে। আরও অনেক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

মন্ত্রী পুস্পমেলার আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমুদ্রের পাড়ে এ রকম নয়নাভিরাম একটা জায়গায় বিস্তৃত জলাশয় আছে, চারপাশে গাছপালা। এখানে স্বাভাবিকভাবে অনেক পর্যটক আসেন, পর্যটকদের জন্য এটি একটা বাড়তি পাওনা হয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

চট্টগ্রাম শহরের জন্যও একটা বাড়তি পাওনা। আমি আশা করবো এই জায়গাটাতে প্রতি বছর তিনমাস ব্যাপী পুষ্পমেলা হবে। এই মেলা শুধু চট্টগ্রাম নয় সারাদেশের মানুষের আকর্ষণ হবে। প্রয়োজনে এখানকার জলাধারে ভাসমান ফুলের বেড করা যায়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, সীতাকুণ্ডের ইউএনও মো. শাহাদাত হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

রাশমিকা স্বীকার করলেন নিজের যে দুর্বলতা

বহুভাষিক সিনেমায় অভিনয় করতে গিয়ে উচ্চারণ ও কথা বলার ধরন নিয়ে প্রায়ই সামাজিক য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা