ছবি: সংগৃহীত
জাতীয়

খুলছে আরও দুটি স্টেশন

সান নিউজ ডেস্ক : মেট্রোরেলের আরও দুটি স্টেশন যাত্রীদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে উত্তরা সেন্টার স্টেশন এবং ১ মার্চ থেকে মিরপুর ১০ নম্বর স্টেশনে থামবে মেট্রোরেল।

আরও পড়ুন :রেলওয়ের তিন প্রকল্পের উদ্বোধন

উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও ও পল্লবী স্টেশনের পরে চতুর্থ ও পঞ্চম হিসেবে খুলছে এ দুটি স্টেশন। এর মধ্যে দিয়ে উত্তরা-আগারগাঁও রুটে ৯টি স্টেশনের মধ্যে ৫টি স্টেশন চালু হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

আরও পড়ুন :

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

তিনি বলেন, আমরা আগেই বলেছিলাম পর্যায়ক্রমে মেট্রোরেলের স্টেশনগুলো খুলে দেওয়া হবে। মার্চের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাকি ৪টি স্টেশনও চালু হবে। আর জুলাই মাসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন :ঢাকা শহর হবে যানজটমুক্ত

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা