ছবি: সংগৃহীত
জাতীয়

২১ বাংলাদেশিকে সরিয়ে নিলো দুতাবাস 

সান নিউজ ডেস্ক : তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২১ বাংলাদেশিকে দেশটির রাজধানী আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ও ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন :১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২১ জনকে আঙ্কারায় সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, বর্তমানে তুরস্কে পাঁচ থেকে সাত হাজার বাংলাদেশি বসবাস করছেন। তবে ভূমিকম্পে এ পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন :ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

সূত্র আরও জানায়, ভূমিকম্পের প্রায় ৪০ ঘণ্টা পর ৭ ফেব্রুয়ারি ধ্বংসস্তূপ থেকে গোলাম সাঈদ রিঙ্কুক নামে এক বাংলাদেশি শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা গুরুতর। রিঙ্কু তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাশ সুতচু ইমাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর আগে ৬ ফেব্রুয়ারি একই বিশ্ববিদ্যালয়ের নূরে আলম নামেও এক বাংলাদেশি শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন :ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪

আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ও ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে হটলাইন চালু করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রবাসীদের যে কোনো সহায়তার জন্য এ হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

হটলাইন হটলাইস দুটি হলো- +৯০ ৫৪৬ ৯৯৫ ০৬৪৭ ও +৯০ ৫৩৮ ৯১০ ৯৬৩৫।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা