ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

সান নিউজ ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৮৩ জনে। আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যাটি আরও বাড়বে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন : নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত তুরস্কে ১২৩৯১ জন এবং সিরিয়ায় ২৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভূমিকম্পে তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে ৯০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির হাতেয় প্রদেশ। এ অঞ্চলের বেশিরভাগ ভবন ধসে পড়েছে। শুধুমাত্র হাতেয় প্রদেশেই নিহতের সংখ্যা ৩৩০০ জন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন : বাস-কার সংঘর্ষে ২১ জনের মৃত্যু

বুধবার (৮ ফেব্রুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান প্রদেশটির উদ্ধার তৎপরতা পরিদর্শনে যান। সেখানে সবাইকে উদ্ধার করা হবে বলে প্রতিশ্রতি দিয়েছেন তিনি।

পরিদর্শনকালে ধীরগতির উদ্ধার অভিযান সম্পর্কে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর এত বড় দুর্যোগ সামাল দেওয়ার মতো প্রস্তুতি নেওয়া অসম্ভব।’

আরও পড়ুন : নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

বিশেষজ্ঞরা জানান, তিন দিন কেটে যাওয়ায় পরেও ধ্বংসস্তূপের নিচে এখনও যারা আটকে আছেন তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে।

যুক্তরাজ্যের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞ স্টেভেন গোডবে জানান, ‘দুর্যোগের প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে ৭৪ শতাংশ।

আরও পড়ুন : ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও

তিন দিন পর এটি নেমে আসে ২২ শতাংশে। আর পঞ্চম দিনে আহত বা ক্ষতিগ্রস্তের বেঁচে থাকার সম্ভাবনা ৬ শতাংশে চলে আসে। তা সত্ত্বেও এখনই আশা ছেড়ে দেওয়া যাবে না।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা