জাতীয়

১৩ কর্মকর্তাকে বদলি

সান নিউজ ডেস্ক: অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জেরুজালেমে ২ ইসরাইলি নিহত

বুধবার (৮ ফেব্রুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

কর্মকর্তারা হলেন, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েলকে শেরপুরে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) মো. মনিরুজ্জামান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কক্সবাজারের উখিয়া সার্কেলের মো. শাকিল আহমেদকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির এডিসি মো. সোলায়মান মিয়াকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির এডিসি মো. কায়সার রিজভী কোরায়েশীকে এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার, ১২ এপিবিএনের মো. শামসুল হককে হবিগঞ্জে, চট্টগ্রামের পটিয়া সার্কেলের মো. তারিক রহমানকে রাজশাহীর সারদার অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মো. মহিতুল ইসলামকে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকার দোহার সার্কেল এএসপি (বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আরিফুল ইসলামকে ডিএমপিতে, নোয়াখালীর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের বশির আহাম্মদকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: চমেকে শিক্ষার্থী নির্যাতন, আইসিইউতে ২

এছাড়া সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তার মধ্যে- র‌্যাবে থাকা মুহাম্মদ মহিউদ্দিন মিরাজকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের রাম প্রসাদ ভক্তকে কক্সবাজারের মহেশখালী সার্কেল এবং সিআইডির মো. হাবিবুল ইসলামকে পাবনার চাটমোহর সার্কেলের দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা