জাতীয়

সিরিয়ায় ত্রাণ পা‌ঠাল বাংলাদেশ

সান নিউজ ডেস্ক : সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ বিমান সি-১৩০জে পরিবহনের মাধ্যমে ১১ টন ত্রাণ ও চিকিৎসাসামগ্রী পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে খাদ্য, বাসস্থান ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সিরিয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দ্রুত সহায়তা প্রেরণের সিদ্ধান্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমান সিরিয়ায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও শুকনা খাবারসহ মোট ১১ টন ত্রাণসামগ্রী নিয়ে বিমান বাহিনীর একটি দল সি-১৩০জে পরিবহন বিমানটি সিরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

১৭ সদস্যের দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন জামিল উদ্দিন আহম্মদ। সার্বিক নির্দেশনায় মিশনটির সার্বিক পরিচালনায় থাকছেন এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যার ১১ বছর

সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক এই সহায়তাকারী দলকে বিদায় জানান। আগামী ১৩ ফেব্রুয়ারি বিমান সি-১৩০জে পরিবহন বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি সিরিয়ায় ভূমিকম্পের আঘাতে জানমালের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হন। এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা