রাজনীতি

ঈদে খালেদার সাক্ষাত পাবেন না নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের বাসায় ঈদুল আজহা কাটবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। ২১ জুলাই ঈদের দিন বোন-ভাই ও ভাইয়ের স্ত্রী ছাড়া বাইরের কারও সঙ্গে সাক্ষাত করবেন না বিএনপি নেত্রী। দলীয় নেতাকর্মী ও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মীদের সঙ্গে কথা বলে এমনটি জানা গেছে।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৫ মাস কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫ মার্চ কারামুক্ত হয়ে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।

ওই দুই বছরে চারটি ঈদ কারাগার ও কারা হেফাজতে হাসপাতালে কাটে তার। কারামুক্তির পর একটি ঈদ বাসায় কাটালেও তখন করোনা পরিস্থিতির কারণে কারও সঙ্গেই দেখা সাক্ষাৎ করেননি সাবেক এই প্রধানমন্ত্রী। চলতি বছরের এপ্রিল মাসের ১০ তারিখ করোনা আক্রান্ত হন তিনি। ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেজন্য গত মে ১৪ অনুষ্ঠিত ঈদুল ফিতরের দিন কারও সঙ্গে দেখা হয়নি খালেদা জিয়ার। দীর্ঘ ৫৪ দিন হাসপাতালে থাকার পর গত ১৯ জুন গুলশানের বাসায় ফেরেন তিনি। ২১ জুলাই অনুষ্ঠেয় ঈদুল আজহার দিন গুলশানের নিজ বাসায়ই কাটবে। করোনা সংক্রমণের কারণে এই ঈদেও ভাই-বোন ছাড়া বাইরের কারও সঙ্গে সাক্ষাত হবে না তার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ। করোনা পরিস্থিতিও খারাপ। সবমিলিয়ে ঈদের দিন বাসায়ই কাটাবেন। এদিন ভাই-বোনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দলীয় কোনো নেতা সাক্ষাৎ পাবেন কিনা সেটা বলতে পারছি না।

দলীয় সূত্র জানায়, ১৯ জুলাই করোনা ভ্যাকসিন নেওয়ায় এমনিতেই অসুস্থ খালেদা জিয়ার কারও সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কম। তবে বোন সেলিমা ইসলাম, ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতিমা সাক্ষাত করতে পারেন। তাদের সঙ্গে ছেলে মেয়েরাও থাকার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা