রাজনীতি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন। তবে তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি। চিকিৎসকরা বলেছেন, ‌‌‌“ম্যাডামের পোস্ট কোভিড যে জটিলতা ছিল, সেইগুলোর উন্নতি হয়েছে। কিন্তু তার অন্যান্য রোগগুলো আগের মতোই আছে। ফলে আরও কিছুদিন তাকে হাসপাতালেই থাকতে হবে। আগামী কয়েক দিন তাকে পর্যবেক্ষণের পর ‘শঙ্কামুক্ত’ মনে হলেই হাসপাতাল থেকে ছাড় (রিলিজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।”

সূত্র জানায়, ‘খালেদা জিয়ার পোস্ট কোভিড জটিলতার কিছুটার উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাকে এখনি বিপদমুক্ত বলা যাচ্ছে না। ফলে, আমরা তাকে আরও কিছুদিন পর্যবেক্ষণ করে হাসপাতাল থেকে রিলিজ দেয়ার সিদ্ধান্ত নেব। মেডিকেল বোর্ডের ১০ জন চিকিৎসকের অধীনে তার চিকিৎসা চলছে। এখানে একজনের পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়।

বিএনপি নেতারা বলছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের বাইরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার একান্ত সচিব আব্দুস সাত্তার ছাড়া অন্য কেউ তাকে দেখতে হাসপাতালে যান না। দলের নেতাদের মধ্যে মহাসচিবকে আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার আপডেট জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বের চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, ম্যাডামের হার্ট ও কিডনির সমস্যা রয়েছে। চিকিৎসকরা সেগুলোর চিকিৎসা করছেন।

খালেদা জিয়ার বাসায় ফেরাটা চিকিৎসকদের ওপর নির্ভর করছে বলে উল্লেখ করে গয়েশ্বর বলেন, তিনি যেহেতু ডাক্তারদের অধীনে চিকিৎসাধীন। তারা পরামর্শ দিলেই বাসায় নিয়ে যাওয়া হবে। কবে বাসায় নিয়ে যাওয়া যাবে সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত দেয়নি চিকিৎসকরা।

সান নিউজ/ এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা