রাজনীতি

সমালোচনার পরও প্রতিবারই বাজেট বাস্তবায়ন হয়েছে : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমালোচনাকে মিথ্যা প্রমাণ করে প্রতিবারই আওয়ামী লীগ সরকারের বাজেট বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সব বাজেট বাস্তবায়নের হার শতকরা ৯৫ এর উপরে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে রাজধানীতে জাতীয় সংসদে বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে এবং এসময় সরকারের প্রস্তাবিত বাজেটের লক্ষ্য জীবন ও জীবিকার সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়া।

স্বাধীনতার ৫০ বছর পর আজকে বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে এবং অনেক ক্ষেত্রে ভারতকেও ছাড়িয়ে গেছে উল্লেখ করে ড. হাছান বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশের চেয়ে ৭০ ভাগ বেশি ধনী ছিল আর এখন বাংলাদেশ তাদের চেয়ে ৪৫ ভাগ বেশি ধনী। আর বাংলাদেশের মাথাপিছু আয় এখন ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ ডলার। দু:খের বিষয়, এই উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বোঝে না।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা