রাজনীতি

হাইকোর্টের জামিন পেলেন বিএনপি নেতা খলিল

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি ও জাল জালিয়াতির মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত ঝিনাইদহ শৈলকুপা পৌর বিএনপির সভাপতি এবং সাবেক মেয়র খলিলুর রহমান মণ্ডলের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে দেয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন আদালত।

এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৯ মে) হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও অরবিন্দ কুমার রায়।

আইনজীবী মো. আসাদুজ্জামান জানান, আদালত তার আপিল আবেদন গ্রহণ করে আদালত জামিন দিয়েছেন এবং অর্থদণ্ডও স্থগিত করেছেন।

জাল জালিয়াতির মামলায় গত বছরের ২৯ মার্চ তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালত। ওই রায়ের পর হাইকোর্টে আপিল করেন খলিলুর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ঝিনাইদহের ৫১ নম্বর শৈলকুপা মৌজার ৫৫৪৫ দাগে পাঁচ শতক এবং ৫৫৪৬ দাগে আরও তিন শতক মোট আট শতক জমি এসএ রেকর্ড অনুযায়ী খাস জমি। ১৯৭৩ সালের ২৭ ডিসেম্বর খলিলুর ওই জমি ও ভবন সুষমা বালা নামের এক মহিলাকে দাতা ও নিজে গ্রহীতা হয়ে জাল দলিল করে নেন।

২০০৫ সালে খলিলুর স্বত্ব দাবি করে সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে দেওয়ানি মামলা করেন। দলিল সঠিক কি-না তা জানতে চেয়ে আদালত প্রতিবেদন দিতে বলেন জেলা রেজিস্ট্রারকে। তদন্ত প্রতিবেদনে দলিল জাল বলে উল্লেখ করা হয়। এর মধ্যে খলিলুর রহমান দেওয়ানি মামলাটি প্রত্যাহার করে নেন।

মেয়র থাকা অবস্থায় খলিলুর রহমান ওই জমির পুরাতন ভবন ভেঙে বহুতল ভবন তৈরি করে ব্যবসা শুরু করেন। খাস জমি জাল দলিলের মাধ্যমে দখলের অভিযোগে ২০০৮ সালের ১৫ আগস্ট পৌর ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল হালিম শৈলকুপা থানায় তার বিরুদ্ধে মামলা করেন।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা