রাজনীতি

‘সরকারের দুর্নীতির সংবাদ মাধ্যমে প্রকাশ না করতেই এ অবতারণা’  

নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবাদিকরা যেন সরকারের চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারণা।

বুধবার (১৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ।

ফখরুল বলেন, কাউকে অপরাধের দায়ে বদলি করাটা কোনো সমাধান নয়,তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রয়োজন ছিলো। সেই সাথে তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিলো।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নয়। এটা পুরোপুরি ভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এরকম অবস্থা সৃষ্টি হতোনা।

এসময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট.আব্দুল হালিম, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন্ন নাহার প্যারিস সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা