রাজনীতি

দেশে করোনার ভারতীয় ধরন তৃতীয় ঢেউয়ের আভাস : কাদের

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে বিপজ্জনক বার্তা পাওয়া যাচ্ছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে শনাক্ত হয়েছে করোনাভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন। এতে দেশে এবার তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে। সামান্যতম উদাসীনতায় বিপজ্জনক ভবিষ্যতেরই পূর্বাভাস উল্লেখ করে তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (৯ মে) রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড-১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবিলা করেছে। চলমান করোনা দুর্যোগও সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

তিনি এখনই সকলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যার যার অবস্থানে থেকে ঈদ উদযাপন করে এই প্রাণঘাতি করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র লক্ষ্য।

শনিবারও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। দেশটি করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। ফুটপাতও এখন শ্মশানঘাটে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের বলেন, দেশে তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে।

অভিন্ন শত্রু করোনাকে বাদ দিয়ে এখনো দেশে রাজনীতির ‘ব্লেম গেইম’ চলমান উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যত দোষ কেবল শেখ হাসিনা ও তার সরকারের। অথচ বাংলাদেশ এখনো তুলনামূলকভাবে ভালো আছে। শেখ হাসিনার মতো সাহসী, দূরদর্শী ও মানবিক নেতৃত্বের কারণে এটা সম্ভব হয়েছে। জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করে শেখ হাসিনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন, এ কথা তার নিন্দুকেরাও স্বীকার করেন।

সানানউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা