রাজনীতি

দুই মাস পর বাসায় ফিরলেন রিজভী 

নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ পেলেও চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলতে হবে বলে জানিয়েছেন তার ঘনিষ্টজন রাশেদুল হক।

তিনি বলেন, বাসায় থেকে নিতে হবে চিকিৎসা। চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। এ সময়ে বাইরের লোকজন তার সাথে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না।

রাশেদ বলেন, বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়।
এদিকে, রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

অপরদিকে, রিজভীর পরিবারের পক্ষ তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সকলের নিকট অনুরোধ করেছেন বাসায় গিয়ে তাকে যেন কোন বিরক্ত না করেন। রিজভী তার সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর রবিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন বলেও জানান রাশেদুল হক।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা