রাজনীতি

দেশে আইনের শাসন নেই : বাবলু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে সুশাসনও নেই,আইনের শাসনও নেই। এ দুটি নিশ্চিতে জাতীয় পার্টি গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করছে।

বৃহস্পতিবার (৬ মে) জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, জনসাধারণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়বে। স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের সেবা করতেই পল্লীবন্ধু জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠন অত্যন্ত সুনামের সাথে পল্লীবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করছে।

এ সময় সভাপতির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা বলেন, জীবিত এরশাদের চেয়ে প্রয়াত এরশাদ অনেক বেশি শক্তিশালী। দেশের প্রতিটি প্রান্তে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সমর্থক আছে, তারা লাঙল মার্কয় ভোট দিতে চায়। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চায়।

এদিন সকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শীর্ষ নেতারা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাপার যুগ্ম-মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, গোলাম মোস্তফা, এমএ রাজ্জাক খান, লোকমান হোসেন ভুইয়া রাজু, তরিকুল ইসলাম বাবু প্রমুখ।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা