রাজনীতি

রাজনীতিবিদ হাবিবুর মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী  

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ রাজনীতিবিদ ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর ৬ মে এমপি থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নির্বাচনী এলাকার প্রত্যেক মসজিদে ইফতার পরবর্তী সময়ে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল।

হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক।

হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন; কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

আগামী ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন

আসন্ন ৯ নভেম্বর বিকেলে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। ওই...

পঞ্চগড় সীমান্তে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক ১

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয়...

ধর্মঘট প্রত্যাহার করলেন এলপিজি ব্যবসায়ীরা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত...

আজারবাইজানের শিক্ষাঙ্গনে হিজাব ঘিরে নতুন সংকট

আজারবাইজানের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নতুন করে কড়াকড়ি আরোপের জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা