রাজনীতি

আওয়ামী লীগ জনতার দুশমন দলে পরিণত হয়েছে : মান্না 

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ জনতার দুশমন দলে পরিণত হয়েছে। তিনি বলেন, ওই দলটিতে কোনো ভালো লোক আর নেই। ওদের বড় লোকগুলো পর্যন্ত রিলিফ নেয়। ওদের বড়লোকগুলোও ছোট লোক, ভালো লোক নেই আর ওদের। ওইদলটি একেবারে পঁচে গেছে। এই অভিশপ্ত দলটি যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন আমাদের কষ্ট হবে।
বুধবার শহীদ মিনার এলাকায় রিক্সা-শ্রমিক ঐক্যর উদ্যোগে ‘খাবার কেনার টাকা দাও, দরকার হলে লগডাউন দাও’ কর্মসূচিতে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক সময়ের আওয়ামী লীগ নেতা মান্না বলেন, লগ ডাউনের মধ্যে রাস্তায় জ্যাম। সবই চলছে। পুলিশ শুধু রিক্সাওয়ালাদের রাস্তায় থাকতে দিচ্ছে না। রিক্সা ধরে নিয়ে যাচ্ছে। অথচ ওই যে দেখেন রাস্তায় গাড়ী আর গাড়ী। এরশাদ আমলে একবার রিক্সাওয়ালারা মিছিল বের করল। তারা শ্লোগান তুলল-ট্রাফিক পুলিশের চামড়া তুলে নেব আমরা। পরেরদিন রাস্তার মোড়ে মোড়ে একজন ট্রাফিক পুলিশও নেই। আবারও একত্রিত হতে পারবেন? হয়ে দেখেন, রিক্সা আটকাবে না। সব গরীব মানুষ ঐক্যবদ্ধ হন।

‘ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে দশ কোটি টাকা করোনায় সমস্যাগ্রস্তদের মধ্যে দিচ্ছেন’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে প্রশ্ন রেখে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) এ টাকা কোথায় পেলেন? তিনি এ কথার জবাব দেননি। এই কয়টি টাকা দিয়ে কি হবে প্রশ্ন রেখে তিনি বলেন, দশ কোটি দরিদ্র মানুষই আছে। যে টাকা প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন তাতে প্রতিটি মানুষ একটাকা কয়েক পয়সা করে পাবে। সব চোর-ছ্যাচড়; যারা আওয়ামী লীগ করে তারাই আগেও পেয়েছে। আবারও পাবে এ টাকা। ওদের নিজেদের লোক একবার থেকে তিনবার করে নেয়।

এক লাখ কৃষক পরিবারকে পাঁচ হাজার করে টাকা দেয়ার সরকারের ঘোষণা সম্পর্কে মান্না বলেন, আমরা এই টাকার হিসাব দেখতে চাই। কারা এই টাকা পায়?

রিক্সা শ্রমিকদের পরামর্শ দিয়ে মান্না বলেন, আপনাদের যেখানে যেখানে গ্যারেজ আছে, সব জায়গায় আপনারা যান। গিয়ে বলেন, লগডাউনটাউন বুঝি না। আমরা খাবার চাই। কাজ চাই। যদি খাবার না দিতে পারে তাহলে রাস্তায় নামুন। দেখবেন তাদের খুঁজে পাওয়া যাবে না। লড়াই চলবে। এই লড়াইয়ের ঘোষণা দিতেই আমরা জমায়েত হয়েছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, গণসংহতির সমন্বয়কারী জোনায়েদ সাকীসহ অন্যরা।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কালাম সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স

আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং নারী সহকর্মীদের যৌন হয়রানির গুরুতর অভিযোগসহ...

হেফাজতে মৃত্যু: কারাগার ও বাহিনীর জবাবদিহিতা নিয়ে প্রশ্ন

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান: দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ

অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক, অস্ত্র ও চোরাচালান এবং মানবপাচার প্রতিরোধে সীমান...

বেনজীরকে ফেরত পাঠাতে তদন্তে নতুন মোড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

দুটি ডিমের উপাখ্যান: আমাদের নৈতিক সংকটের প্রতিচ্ছবি

যেকোনো সমাজ বা রাষ্ট্রের জন্য এর চেয়ে হতাশাজনক, ক্ষোভমিশ্রিত এবং নির্মম সত্য...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা