রাজনীতি

বাধাগ্রস্থকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার চলমাান উন্নয়নমূলক কাজ যথাসময়ে শেষ করার নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যেসব ঠিকাদার কাজ না করে দীর্ঘদিন কাজ ফেলে রেখে সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে ওই সমস্ত কাজে যেসব প্রকৌশলী দায়িত্ব পালন করছেন তাদেরকেও জবাব দিহির আওতায় আনার নির্দেশ দেন সেতুমন্ত্রী ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় সড়ক ও জনপথ অধিদপ্তর, গোপালগঞ্জ জোনের আওতাধীন চলমান বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি নিয়ে জুম আ্যাপরে মাধ্যমে তিনি গোপালগঞ্জ জোনের সাথে যুক্ত থেকে এসব কথা বলেন।

মিটিং এ প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মালেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান সংযুক্ত ছিলেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের সেতু কালনা সেতুর কাজ পদ্মা সেতুর আগেই শেষ করতে হবে। তা নাহলে দক্ষিণাঞ্চল এর মানুষ পদ্মা সেতুর যে সুফল তা পাবে না। এছাড়া মন্ত্রী আরও বলে, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কটি সব সময় সচল রাখতে হবে।

তিনি স্থানীয় সড়ক বিভাগকে সে বিষয়ে নির্দেশনা দিয়ে বলেন, জাতির পিতার সমাধিতে দেশী-বিদেশী পর্যটকেরা সবসময় পরিদর্শনে এসে থাকেন, আর তাই এই সড়কটির দিকে সব সময় নজর রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়া গোপালগঞ্জে আরও যেসব উন্নয়ন মূলক কাজ রয়েছে তা যথাসময়ের মধ্যে শেষ করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন।

গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় গোপালগঞ্জে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দীন আহম্মেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস ও প্রমুখ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা