রাজনীতি

‘দেশের মানুষ এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে’

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে দিনে-রাতে পুলিশের সাঁড়াশি অভিযান, জুলুম-নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিটি পাঠিয়েছেন বিএনপি কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে নিয়োজিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপি মহসচিব বলেন, বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত। আওয়ামী সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতার করছে, এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহসভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে পুলিশী গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ।

ফখরুল বলেন, করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধীদলের ওপর গণবিরোধী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রার কোন কমতি নেই, বরং তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। আওয়ামী সরকারের দু:শাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান জুলুম-নির্যাতন ও গ্রেফতারী অভিযান বন্ধসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা