রাজনীতি

করোনামুক্ত রিজভীর শারীরিক অবস্থার আরও উন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর শারীরিক অবস্থা আরও উন্নতি হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য জানায়।

তিনি বলেন, রিজভীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তার অক্সিজেন স্যাচুরেশনও এখন ভাল। তাকে নরমালি যে অক্সিজেন দেয়া হতো তা এখন প্রায় লাগছেই না। চিকিৎসকরা আশা করছেন এভাবে উন্নতি হলে দু-একদিনের মধ্যে আর অক্সিজেন সাপোর্ট লাগবে না। তার ব্লাডপেশার ও ডায়াবেটিকসও এখন নিয়ন্ত্রণে রয়েছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি স্বাভাবিক খাবার খেতেও পারছেন। প্রতিদিন তাকে ফিজিওথেরাপি দেয়া হচ্ছে এবং ব্যায়াম করানো হচ্ছে।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিজভীসহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজ-খবর রাখছেন।

রিজভীর সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।

সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা