রাজনীতি

শেষ হলো ছাত্রদলের পদপ্রত্যাশীদের অনশন

নিজস্ব প্রতিবেদক : সংগঠনের কেন্দ্রীয় কমিটি পুর্ণাঙ্গ করার দাবিতে প্রতীকী অনশন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই অনশন অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদ প্রত্যাশী নেতৃবৃন্দের ব্যানারে এই অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ পদ প্রত্যাশী প্রায় ৪০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় পদ প্রত্যাশী নেতৃবৃন্দরা বলেন, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের পর ১ থেকে দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি দেয়ার নির্দেশ দিয়েছিলেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বর্তমান কমিটির দুই বছর মেয়াদের মধ্যে ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। এজন্য আজ আমরা অনশনা বসেছি।

পুর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, করোনার কারণে কমিটি গঠনের কার্যক্রম পিছিয়ে গিয়েছিল। তবে আগামী ১ থেকে দেড় মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি দেয়া হবে। এজন্য আমরা ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি নিয়ে কাজ করছি। এরপর কেন্দ্রীয় কমিটি দেয়া হবে।

অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল, শেখ ফয়সাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মো. সোহেল, আতাউর রহমান বুলেট, মোহাম্মদ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৯ সালে ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সংগঠনটির সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন শ্যামল।

পরে প্রায় তিন মাস পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হলেও এখন পপর্যন্ত সংগঠনটি পুর্ণাঙ্গ।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা