রাজনীতি

দেশকে আফগানিস্তানের মত অকার্যকর বানানোর চেষ্টা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : সরকার পরিবর্তনের খেলা নয়, এই দেশকে আফগানিস্তানের মত অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেছেন, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, দেশ খারাপ হয়ে গেলে আমরা কেউ ভালো থাকবো না।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, “দেশে যে গেম হচ্ছে সে গেম হলে আপনারা থাকতে পারবেন না। এ গেমটি হবে বাংলাদেশকে ও আশেপাশের রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার জন্য। ইতিহাসে এর চেয়ে ভয়াবহ খেলা আর কখনো হয়নি। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় যেন আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা দেন, ধৈর্য্য দেন সেজন্য দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫০ বছরে জাতির জনকের জন্মশতবার্ষিকীতে যখন শুনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলে দেবে তখন মনে হয় কাজ শেষ হয় নাই, এখন বুঝি মাত্র শুরু আমাদের। আগে জীবনের মায়া ছিল এখন আর নাই। স্বাধীনতা ভূখণ্ড ও শেখ মুজিবুর রহমানের প্রশ্নে কোন আপোষ হবে না। বি কেয়ারফুল। কঠিন জবাব দেয়া হবে। এত কঠিন জবাব দেবে জনগণ তা কল্পনাও করতে পারবেন না।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

"নিয়ন্ত্রণ নয়, দায়িত্ব রেগুলেশনে গুরুত্ব": তথ্যমন্ত্রী পার্থ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে নিয়ন্ত্রণমূলক অবস্থানে না গিয়...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা