রাজনীতি

নতুন রুপে আ’লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি 

বিনোদন ডেস্ক : আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি ২০১৯-২০২১ গঠিত। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এ উপ-কমিটির গঠন করে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেয়।

২০১৬-২০১৯ মেয়াদ থেকে বিভাগীয় উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতেও মঞ্চসারথী আতাউর রহমান ও অসীম কুমার উকিল যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। এবারও এই উপ-কমিটির নেতৃত্ব দেবেন এই দুই নেতা। তাদের ওপরই ভরসা রেখেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

কমিটিতে এবার ঠাঁই হয়েছে সংস্কৃতি জগতের একঝাঁক তারকার। সে তালিকায় আছেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, ড. মযহারুল ইসলামের ছেলে সাবেক সাংসদ, সাবেক যুবলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সংগীতশিল্পী রফিকুল আলম, সংগীতশিল্পী শুভ্র দেব।

আরও আছেন শহীদ জননেতা তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি এমপি, বর্তমান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ এমপি, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক, মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো. আবু তালহা।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবি’র মুহসীন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশীসহ আরও কয়েকজন এবারের কমিটিতে জায়গা পেয়েছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা