রাজনীতি

কুমিল্লায় যুবলীগ সেক্রেটারি নিখিলের গাড়িবহরে হামলা, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুরসহ নেতাকর্মীদের ওপর চড়াও হয় হামলাকারীরা। কুমিল্লার হোমনায় যুবলীগের কাউন্সিল শেষে ঢাকার উদ্দেশ্যে ফিরছিলেন মাইনুল হোসেন খান নিখিল ও তার অনুসারীরা।

এতে হোমনা যুবলীগের নবনির্বাচিত সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন- রেজাউল করিম, মো. রাসেল,মাহমুদ বাপ্পি, জনি, শাকিল, মো. ফরিদ, মামুন, শরিফ ও লিটন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা হচ্ছে।

গত মঙ্গলবার (২২ ডিসেম্বর) হোমনা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতারা জানান,যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটু কাউন্সিল ভোটে হেরে যাওয়ায় সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পথে ৩০-৪০ জন সন্ত্রাসী কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এতে সদ্যনির্বাচিত যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামসহ অন্তত ১০ জন আহত হন।

জানা গেছে, যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের কাউন্সিলর ভোটে মো. কায়সার আহাম্মেদ বেপারি যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং লায়ন শাহ আজম বিটু পরাজিত হন।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহাম্মেদ বেপারি মুঠোফোনে যুগান্তর প্রতিনিধিকে জানান, লায়ন শাহ আজম বিটু যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে কাউন্সিলে হেরে গিয়ে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা করেছে। এতে সদ্যনির্বাচিত সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন। আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে সাধারণ সম্পাদক প্রার্থী লায়ন শাহ আজম বিটুর মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি এবং খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। সন্ত্রাসী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা