রাজনীতি

বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমরা পদ্মা সেতু দৃশ্যমান করেছি

নিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করে আমরা পদ্মা সেতু দৃশ্যমান করেছি। ইতোমধ্যে দক্ষিণাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে।”

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে শিপিং করপোরেশনের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা দেখেছি সেসময় একজন নোবেল লরিয়েট এবং বর্তমানে দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশ্ব ব্যাংকের পক্ষ নিয়ে দেশের বিপক্ষে বলেছিলেন। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবো। এটা ছিল ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সময়। বাংলাদেশের এই ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় বাস্তবায়ন হয়েছে। ধারাবাহিকভাবে অপরাধীদের বিচার কার্যক্রম চলমান রয়েছে। এই বিচারকার্য সম্পন্ন করতে গিয়ে সব থেকে ঝুঁকিতে পড়ে ছিল পদ্মা সেতু। পদ্মা সেতু বিশ্বব্যাংকের অর্থায়নে হওয়ার কথা ছিল। দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বিশ্বব্যাংক মিথ্যা অভিযোগে পদ্মা সেতু থেকে অর্থ প্রত্যাহার করে নেয়।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড যেখানে স্থবির হয়ে গেছে, সেখানে বাংলাদেশ শিপিং করপোরেশন ২০১৯-২০ অর্থবছরে আয় করেছে প্রায় ৩২২ কোটি টাকা এবং ব্যয় করেছে ২৪৫ কোটি টাকা।”

বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪৩তম সাধারণ সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক ড. পিযূষ দত্ত, সচিব খালেদ মাহমুদ, নির্বাহী পরিচালক (অর্থ) কাজী মোহাম্মদ শফিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবা উদ্দিন চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

রায়পুরায় কুটির শিল্প ও পণ্য মেলা শুরু

নরসিংদীর রায়পুরায় মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেল...

নিষেধাজ্ঞার পরও পুতিনের কাছ থেকে ডিজেল কিনছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিম...

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় বাংলাদেশি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্...

কমলগঞ্জে ২২বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক ক...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা