রাজনীতি

ঢাবিতে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দেয়ার দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২৩ ডিসেম্বর) ঢাবি উপাচার্যকে দেয়া এক স্মারকলিপিতে সংগঠনটি বলে “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিনীত অনুরোধের সাথে সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে সহমত পোষণ করে, যাদের স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা রয়েছে নিদেনপক্ষে তাদের আবাসনের সুব্যবস্থা নিশ্চিত করার সাপেক্ষে জাতীয় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেয়ার জোর দাবি জানাচ্ছে।”

স্মারকলিপিতে আরও বলা হয়, “সেশনজট ও ৪৩তম বিসিএস পরীক্ষার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল আগামী ২৬ ডিসেম্বর থেকে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনগুলোর মতামত ও অনুরোধকে উপেক্ষা করে, পরীক্ষার্থীদের আবাসনের কোনো ব্যবস্থা না করে, আবাসিক হলগুলো বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্তকে চরম হঠকারী, অবিবেচনাপ্রসূত এবং একপাক্ষিক সিদ্ধান্ত বলে মনে করে ছাত্রদল।”

উপাচার্যকে স্মারকলিপি দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ করতে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ...

নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে গোয়া পু...

তুরস্কের সঙ্গে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা