রাজনীতি

‘উগ্র মৌলবাদের বিরুদ্ধে দেশবাসীকে সংঘবদ্ধ হতে হবে’

নিজস্ব প্রতিবেদক : উগ্র মৌলবাদের বিরুদ্ধে দেশবাসীকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। তিনি বলেন, ‘ধর্মহীন নয়, ধর্মনিরপেক্ষতার পক্ষে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে আইইবি কাউন্সিল হলে ‘সংগ্রাম ও স্বাধীনতা, স্বনির্ভরতা এবং সমৃদ্ধি’বিষয়ক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে ফারুক খান এসব কথা বলেন।

প্রকৌশলীদের দেশের সোনার সন্তান অভিহিত করে ফারুক খান বলেন, ‘দেশের প্রকৌশেলীরা পদ্মা সেতুসহ বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রীও যার প্রশংসা করেছেন। তবে প্রধানমন্ত্রী দেশের প্রকৌশলীদের প্রকল্প সময়মতো এবং মানসম্পন্নভাবে শেষ করারও তাগিদ দেন। দেশের প্রকৌশলীরা প্রধানমন্ত্রীর ঘোষিত সব পরিকল্পনা বাস্তবায়নে সব সময় সামনের সারিতে থাকবেন বলে আশা প্রকাশ করেন।’

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপত্বিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদা, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি এবং ডুয়েটের উপাচার্য, অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি), আইইবি প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আব্দুল জব্বার খান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা