রাজনীতি

‘কারও নিরাপত্তা নেই যে কোনো সময় গুম’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ কারও সন্তানের নিরাপত্তা নেই। যেকোনো সময় যে-কেউ গুম হতে পারেন।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘একটা ছেলে মিছিল করলে তাকে পুলিশ গুলি করে হত্যা করবে, কেউ কিছুই বলবে না। সীমান্তে আমাদের লোক মারা যায়। অথচ আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের দুষ্ট ছেলেরা অস্ত্র নিয়ে যায় বলে বিএসএফ গুলি করে মারে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মানুষকেই ধিক্কার দিচ্ছেন। অথচ যারা গুলি করে মারে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন না। এই নতজানু সরকার ক্ষমতায় থাকলে আমাদের স্বাধীনতা থাকবে না। সার্বভৌমত্ব থাকবে না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।’

রিজভী বলেন, ‘বিজয় দিবস ও স্বাধীনতা দিবসকে আমরা রাজনীতিকরণ করতে চাইনি। আমরা যেটা চাই, সেটা গোটা জাতির অর্জন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পশ্চিমাদের কাছ থেকে এদেশের দামাল ছেলেরা যুদ্ধ করে জীবন দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা বিজয় ছিনিয়ে এনেছিল। এটা কোনো দলের একক কৃতিত্ব নয়, কোন ব্যক্তির একক কৃতিত্ব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা শেখ মুজিবুর রহমানের অবদানকে ছোট করছি না। কিন্তু তারা যখন ওই ক্রান্তিকালে ওই দুঃসময়ে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই মেজর জিয়াউর রহমানকে ছোট করেন, তখন ব্যথিত হই। আমরা আজ সেই শহীদ জিয়াউর রহমানের দল করি। আমাদের আদর্শ হচ্ছে অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়ানো।’

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী,কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান মুসাব্বির প্রমুখ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয়...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সংস্কারের অভাবে নষ্টের পথে ছোট যমুনার ব্রীজ

দিনাজপুরের ফুলবাড়ীর ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্র...

জেন-জি আন্দোলন ঘিরে মোদি সরকারের কঠোর অবস্থান ও ধরপাকড়

ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক নজিরবিহীন ও বেনজির দৃ...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা