রাজনীতি

৫৫ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় ৫৫টি পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। শুক্রবার (১৮ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীরা হলেন- দিনাজপুর সদরে সৈয়দ জাহাঙ্গীর আলম, বীরগঞ্জে মো. মোকারম হোসেন, বিরামপুরে মো. হুমায়ন কবির। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মো. শহিদুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে আবু খায়ের মো. মশিউর রহমান, গাইবান্ধা সদরে মো. শহিদুজ্জামান শহীদ। বগুড়ার শেরপুরে স্বাধীন কুমার কুন্ডু, সান্তাহারে তোফাজ্জল হোসেন।

রাজশাহীর কাকনহাটে মো. হাফিজুর রহমান, ভবানীগঞ্জে মো. আব্দুর রাজ্জাক প্রাং, আড়ানীতে তোজাম্মেল হক। নাটোরের নলডাঙ্গায় মো. আব্বাছ আলী, গোপালপুরে শেখ আব্দুল্লাহ আল মামুন কচি, গুরুদাসপুরে মো. আজমল হক বুলবুল।

সিরাজগঞ্জ সদরে মো. সাইদুর রহমান, উল্লাপাড়ায় মো. আজাদ হোসেন, বেলকুচিতে মো. আলতাব হোসেন, রায়গঞ্জে মো. জাহিদুল ইসলাম, কাজীপুরে মো. আল আমিন। পাবনা ঈশ্বরদীতে রফিকুর ইসলাম, ফরিদপুরে মো. এনামুল হক, সাথিয়ায় মো. সিরাজুল ইসলাম সিরাজ, ভাঙ্গুড়ায় মো. আব্দুল কাদের।

মেহেরপুরের গাংনীতে মো. আসাদুজ্জামান বাবলু। কুষ্টিয়া সদরে মো. বশিরুল আলম চাঁদ, কুমারখালীতে আনিসুর রহমান, ভেড়ামারায় মো. শামিম রেজা, মিরপুরে মো. আবজাল হোসেন। ঝিনাইদহের শৈলকুপায় মো. খলিলুর রহমান।

বাগেরহাটের মোংলাপোর্টে মো. জুলফিকার আলী। মাগুরার মাগুরা সদরে মো. ইকবাল আকতার খান (কাফুর)। পিরোজপুর সদরে শেখ শহীদুল্লাহ। টাঙ্গাইলের ধনবাড়ীতে এস এম এ সোবহান। ময়মনসিংহের মুক্তাগাছায় মো. শহিদুল ইসলাম। নেত্রকোনার মোহনগঞ্জে মো. মাহবুবুন নবী শেখ, কেন্দুয়ায় শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ সদরে মো. ইসরাইল মিঞা, কুলিয়ারচরে নুরুল মিল্লাত। ঢাকার সাভারে আলহাজ্ব মো. রেফাত উল্লাহ। নরসিংদীর মনোহরদীতে মো. মাহমুদুল হক। নারায়নগঞ্জের তারাবতে নাসির উদ্দিন। ফরিদপুরের বোয়ালমারিতে আ. শুকুর শেখ। শরিয়তপুর সদরে এ্যাড. মো. লুৎফর রহমান ঢালী। সুনামগঞ্জ সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান।

মৌলভীবাজারের কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ। হবিগঞ্জের মাধবপুরে হাবিবুর রহমান, নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী। কুমিল্লার চান্দিনায় মো. আলমগীর খান। ফেনীর দাগনভূঞায় কাজী সাইফুর রহমান, নোয়াখালীর বসুরহাটে কামাল উদ্দিন চৌধুরী, খাগড়াছড়ি সদরে মো. ইব্রাহীম খলিল এবং বান্দরবানের লামায় মো. শাহীন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা