রাজনীতি

বিদ্রোহীদের মনোনয়ন দেবে না আ. লীগ : কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতোমধ্যে যারা বিদ্রোহ করেছে এবং আবার নির্বাচিত বা পরাজিত হয়েছে, তাদের আর পরবর্তীতে দল থেকে মনোনয়ন দেয়া হবে না।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দলীয় নেতাকর্মীদের সাবধান করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দল করলে দলের শৃঙ্খলা মানতে হবে। উন্নয়ন-অর্জনে কোনও লাভ হবে না, যদি দলে শৃঙ্খলা ফিরে না আসে। সাধারণ মানুষের সঙ্গে আচরণ খারাপ করে উন্নয়নকে ম্লান না করার আহ্বান জানাচ্ছি।’

দলে মনোনয়ন নিয়ে বাণিজ্য করা থেকে বিরত থাকতে নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করার জন্য দলের পদ পদবি কাউকে ইজারা দেয়া হয়নি। যে কোনও নেতিবাচক ঘটনায় দলের ও সরকারের ইতিবাচক অর্জনগুলোকে যেনও ম্লান না হয় সেদিকে সতর্ক থাকবেন।’

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের ওপর ভর করে ক্ষমতায় যেতে অন্ধকারের চোরাগলি খুঁজছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনও অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মীমাংসিত বিষয় নিয়ে আপস করার কোনও সুযোগ নেই। শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনও বাধা দেবে না। তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শিগগিরই বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুর পর্যন্ত চার লেনের সড়ক উন্নীত করা হবে। কোনও অবস্থাতেই লক্ষ্মীপুর পিছিয়ে থাকবে না, লক্ষ্মীপুরের লক্ষ্মী ফিরিয়ে আনা হবে।’

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাবেক মন্ত্রী শাহাজান কামাল, সংসদ সদস্য আনোয়ার হোসেন খান, জেলা সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়নসহ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন নেতারা।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা