রাজনীতি

বাসে অগ্নিসংযোগ : বিএনপির ৬৫ নেতাকর্মীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের বিভিন্ন থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির ৬৫ নেতাকর্মীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার তাদের জামিন বহাল রাখেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পরে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, রাজধানীর বিভিন্ন থানায় করা সাতটি মামলায় ৬৫ জনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

গত ১৮ নভেম্বর হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ ৫ জানুয়ারি পর্যন্ত আসামিদের জামিন দেন। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিলে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনটি খারিজ করে দিলেন।

গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্ন স্থানে ১০টির বেশি গাড়িতে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়। এসব মামলার আসামি বিএনপির কয়েকশ’ নেতাকর্মী।

এর মধ্যে সাতটি মামলায় অন্যদের সঙ্গে আসামি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন এবং ঢাকা-১৮ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এস এম জাহাঙ্গীর হোসেনকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা