রাজনীতি

ভার্স্কয বিরোধিতার নামে সরকার উৎখাতের চক্রান্ত চলছে

নিজস্ব প্রতিবেদক : ভার্স্কয বিরোধিতার নামে সরকার উৎখাতের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, এমপি। তিনি বলেন, “ভাস্কর্যের বিরোধিতাকারী রাজনৈতিক মোল্লারা ধর্মের অপব্যাখা দিয়ে অশান্তি সৃষ্টির রাজনীতি করছে। ভাস্কর্যবিরোধী এই রাজনৈতিক মোল্লারা জামায়াত-বিএনপির ভাড়াটে খেলোয়াড় এবং ভার্স্কয বিরোধিতার নামে আসলে সরকার উৎখাতের চক্রান্ত করছে।”

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার হুমকি দিয়ে উত্তেজনা সৃষ্টি এবং ধর্মের অপব্যাখ্যা ও ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, “এই রাজনৈতিক মোল্লারা ধর্মীয় চিন্তাবিদ, আলেম, ওলামা, পীর, ধর্ম প্রচারকারী না এরা সবাই কোনও না কোনও রাজনৈতিক দলের নেতা। এরা নির্বাচন করে, ভোটে দাঁড়ায়, এদের নির্বাচনী প্রতীক আছে। এরা পবিত্র ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ধর্মের মনগড়া অপব্যাখ্যা দিয়ে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থের রাজনীতি করে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক মোল্লাদের ছাড় দেয়ার কোনও সুযোগ নেই। যারা রাজনৈতিক মোল্লাদের পিঠ চাপড়াবেন, রাজনৈতিক মোল্লারা সুযোগ পেলেই তাদের ঘাড় মটকে দেবে। এরা ক্ষমার সুযোগ নিয়ে ক্ষমাকারীকে হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানে। রাজনৈতিক মোল্লারা ওয়াজ-ধর্মসভার নামে নারী বিদ্বেষী ‘তেঁতুলতত্ত্ব’ প্রচার করছে। ‘তেঁতুলতত্ত্ব’ শুধু নারী বিদ্বেষীই না, সংবিধান ও সভ্যতা বিরোধী।”

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য শিরীন আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিবুর রহমান মিহির, জাসদ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মো. মনির হোসেন প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা