ছবি: সংগৃহীত
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হ্যাঁ’ ভোটে বিএনপির জন্ম, ‘না’ ভোটে মৃত্যু

সান নিউজ অনলাইন

জামায়াত ও বিএনপি কুতর্ক বাদ দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে যদি বিএনপি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে তাহলে বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা শীর্ষক অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশকে অস্পষ্টতার মধ্যে ঠেলে দিতে পারবো না। গণভোট নির্বাচনের আগে হবে, না হবে এটা জামায়াত ও বিএনপির কুতর্ক। এ থেকে বেরিয়ে তাদের নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে। আর বিএনপির জন্ম হয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি যদি ‘না’ ভোটে স্ট্রিক্ট থাকে, তাহলে বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে। বিএনপি একটি বড় দল, আমরা বলবো, ‘না’ ভোটের মধ্যদিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না।

জামায়েতের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপার হাউজের পিআর, লোয়ার হাউজে এনে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন। গণভোট প্রশ্ন জামায়াত একসময় বিএনপির সঙ্গে একত্র হয়ে যাবে। তারা দুই দল মিলে আসলে কুতর্ক করছে।

নির্বাচন নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। দেশের পরিস্থিতি ভালো না। এটা যদি না হয়, আর দেশ যদি গৃহযুদ্ধের দিকে যায়, তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে।

এ সময় সংস্কার কমিশনের সুপারিশমালার খসড়া (ড্রাফট) প্রকাশ্যে আনার দাবি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। যদি সুপারিশমালার ড্রাফট জনসম্মুখে আনা হয় তখনই এনসিপি এতে স্বাক্ষর করবে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

ট্রাম্পকে আইআরজিসির কড়া জবাব

পারমাণবিক অস্ত্র ও ইরানের জব্দ করা অর্থ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা