মতামত

‘কোভিড যাদের হয়নি তারা কোভিডের যন্ত্রণা বুঝবে না’

তসলিমা নাসরিন

কোভিডের যন্ত্রণা কোভিড যাদের হয়নি তারা বুঝবে না। আমার শরীরে কোভিড আর নেই, কিন্তু আছে সে। আনাচে কানাচে আছে। তার বসবাসের চিহ্ন রেখে গেছে সে। কামড় দিয়ে গেছে মস্তিস্কে, ফুসফুসে। হৃদপিণ্ডেও কি? হয়তো হৃদপিণ্ডেও। জানি না আর কোথায় কী সর্বনাশ করে রেখেছে। জীবন তো একদিন না একদিন ফুরোবেই। কোভিড আমার আয়ু ঠিক কত বছর কমিয়ে দেবে, এখনও জানি না। কিছু জিনিস না জানাই হয়তো ভালো। তবে যতক্ষণ শ্বাস নিচ্ছি, ততক্ষণ কিছু না কিছু করতে চাইছি। মৃত্যুচিন্তাকে নাগালে আসতে দিতে চাইছি না।

শুধু লেখা, শুধু পড়া, শুধু ভাবা? না, পৃথিবী কোভিডমুক্ত হলে একবার না-দেখা দ্বীপগুলো ঘুরে আসবো। গালাপাগোস আর তাসমানিয়া। বিবর্তনের নিদর্শন দেখবো। এরপর কোনও একটা দ্বীপে আমার যেতে ইচ্ছে করবে, যে দ্বীপে শুয়ে শুয়ে শুধু আকাশ দেখবো, আর সমুদ্র তার ঢেউয়ে আমাকে ছুঁয়ে দেবে, ছুঁয়ে দেবে, ছুঁয়ে দেবে। আর কিছুই আমি করবো না? কিছুই না? না, কিছুই না, কিছুই না, কিছুই না।

(ফেসবুক থেকে সংগৃহীত)

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা